WB Assembly Elections 2026

ফের সাসপেন্ডের নির্দেশ! হিঙ্গলগঞ্জের ওসির পর ডায়মন্ড হারবারের অতিরিক্ত সুপার, এসডিপিও-সহ পাঁচ পুলিশকে

বিধানসভা ভোটের আগে ‘আচরণবিধির গুরুতর লঙ্ঘন এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার কারণে’ সাসপেন্ড হওয়া পাঁচ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০০:২৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও)-সহ ৫ জন পুলিশকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের তরফে এ কথা জানানো হয়েছে।

Advertisement

এর পাশাপাশি, নিজের অধীনস্থ অফিসারদের ঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে জেলার পুলিশ সুপার ইশানি পালকে সতর্ক করেছে কমিশন। কমিশনের তরফে রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে পাঠানো চিঠি থেকে জানা যাচ্ছে, সাসপেন্ড হওয়া পুলিশকর্মীরা হলেন— ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার সন্দীপ গড়াই, ডায়মন্ড হারবারের এসডিপিও সজল মণ্ডল, ডায়মন্ড হারবারের থানার আইসি মৌসম চক্রবর্তী, ফলতা থানার আইসি অজয় বাগ এবং উস্তি থানার ওসি শুভেচ্ছা বাগ।

কমিশনের তরফে মুখ্যসচিবকে জানানো হয়েছে, বিধানসভা ভোটের আগে ‘আচরণবিধির গুরুতর লঙ্ঘন এবং নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হওয়ার কারণে’ সাসপেন্ড হওয়া পাঁচ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে কমিশনের তরফে হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ড করার নির্দেশিকা জারি করা হয়। রাজ্যের মুখ্যসচিব কমিশনের নির্দেশ মতো সন্দীপের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে। তাঁর জায়গায় অবিলম্বে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

Advertisement
আরও পড়ুন