West Bengal Assembly Election 2026

১৫২-তে ১১০! বিজেপির প্রথম দফার ‘মার্কশিট’ প্রকাশ শাহের, দ্বিতীয় দফার জন্য বিশেষ বার্তা

বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গের ১৫২টি কেন্দ্রে। তার পরের দিন সকালেই নিউ টাউনের হোটেল থেকে সাংবাদিক বৈঠকে নিজের বিশ্লেষণ ব্যাখ্যা করলেন শাহ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৩:০৭
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। —ফাইল চিত্র।

সারকথা
বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গের ১৫২টি কেন্দ্রে। তার পরের দিন সকালেই নিউ টাউনের হোটেল থেকে সাংবাদিক বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম দফায় ৯২ শতাংশের বেশি ভোট পড়েছে, যা পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন।
আরও
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১২:০১ key status

ইভিএম বদল?

প্রথম দফার ভোটে কোনও কোনও বুথে ইভিএম বদলে দেওয়ার অভিযোগ উঠেছে। শাহ জানান, এ বিষয়ে বিজেপির প্রতিনিধিদল নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছে এবং আশঙ্কার কথা জানিয়েছে। তারা প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৫৬ key status

সারা জীবন মনে রাখার মতো অভিজ্ঞতা

শাহ বলেন, ‘‘মধ্যমগ্রামের রোড শো-তে যা ভিড় হয়েছিল, আমার কল্পনার বাইরে। এত ধাক্কাধাক্কি, এক বয়স্ক মহিলা তার মধ্যেও দাঁড়িয়ে ছিলেন। এটা আমার জীবনের খুব বড় একটা অভিজ্ঞতা। আমি গাড়ি থেকে নেমে তাঁর কাছে গিয়েছি। ব্যক্তিগত জীবনেও এটা অনেক বড় শক্তি জোগায়। বিরোধীদের গালিগালাজ আর গায়ে লাগে না।’’

Advertisement
timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৫২ key status

প্রতিষ্ঠানবিরোধিতা চূড়ান্ত পর্যায়ে

শাহ বলেন, ‘‘এখানে প্রতিষ্ঠানবিরোধিতা চূড়ান্ত পর্যায়ে। আগেও ছিল। কিন্তু ভয় দেখিয়ে ভোট দিতে দেওয়া হচ্ছিল না। এ বার পুলিশ, প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী সুরক্ষার ভাল বন্দোবস্ত করেছে। ভয়মুক্ত পরিবেশ রয়েছে। তাই আমাদের বিশ্বাস, পরিণাম আমাদের পক্ষে আসবে।’’

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৫০ key status

ঝালমুড়ি বার্তা

শাহ বলেন, ‘‘কেউ গঙ্গায় নৌকাভ্রমণ করলে কেন আপত্তি? ঝালমুড়ি তো মমতা বন্দ্যোপাধ্যায়ও খান। মোদীজি খেলে আপত্তি কিসের?’’

কলকাতায় অমিত শাহ।

কলকাতায় অমিত শাহ। —ফাইল চিত্র।

Advertisement
timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৪৬ key status

দ্বিতীয় দফার আসনগুলি বিজেপির কাছে কঠিন?

শাহ বলেন, ‘‘দ্বিতীয় দফার আসনগুলি আলাদা করে নয়, পুরো পশ্চিমবঙ্গই আমাদের জন্য কঠিন ছিল। আপাতত ৭৭টি আসনে আমরা বসে আছি। সরকার বিজেপি বানায় না। সরকার বানায় জনগণ। আমি সুনামি দেখতে পাচ্ছি।’’

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৪১ key status

পরিবর্তনের অর্থ

শাহ বলেন, ‘‘আমরা আপনাদের কাছে পরিবর্তন চেয়েছি। পরিবর্তন মানে বিধায়ক বা দল বদলে দেওয়া নয়। পরিবর্তনের অর্থ দুর্নীতি দূর করা, সিন্ডিকেট-রাজ সমাপ্ত করা, প্রশাসনের উপর থেকে রাজনৈতিক চাপ তুলে দেওয়া। পুরনো নির্বাচন ভুলে যান। শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করছে কমিশন।’’

Advertisement
timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৪১ key status

দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে তৃণমূল

শাহ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে তা বদলে যাবে। আর কোনও কাজের জন্য কাটমানি দিতে হবে না।’’

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৩৮ key status

মুখ্যমন্ত্রী কে

শাহ বলেন, ‘‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, ৫ তারিখের পর বাংলা মাধ্যমে পড়া, বাংলায় জন্ম নেওয়া, বাঙালিই পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন।’’

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৩৭ key status

মহিলা সুরক্ষা

শাহ বলেন, ‘‘যে মহিলা মুখ্যমন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টার পর মেয়েরা কেন বাইরে বেরোচ্ছেন? তাঁর শাসন করার অধিকার নেই। বিজেপি ক্ষমতায় এলে রাত ১টাতেও নির্ভয়ে মেয়েরা স্কুটিতে বেরোতে পারবেন। কোনও গুন্ডা আসবে না। মহিলাদের সংরক্ষণের বিরোধিতা করার জবাবও মমতা বন্দ্যোপাধ্যায় পেয়ে যাবেন।’’

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৩৫ key status

মানুষ ভবিষ্যৎ নিশ্চিত করে ফেলেছেন

শাহ বলেন, ‘‘প্রথম দফাতেই বাংলার মানুষ ভবিষ্যৎ নিশ্চিত করে ফেলেছেন। এই মাটি বিকাশকে বেছে নিয়েছে। মোদীর নেতৃত্বে সারা দেশে বিকাশের যাত্রা চলছে। বাংলাও তাতে শামিল হতে চলেছে।’’

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৩৫ key status

অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে বিজেপি

শাহ বলেন, ‘‘৫ তারিখের পর অঙ্গ-বঙ্গ-কলিঙ্গে বিজেপির শাসন প্রতিষ্ঠিত হবে। পশ্চিমে বিকাশ হয়েছে। পূর্ব দিক এখনও পিছিয়ে আছে। বিজেপি আসার পর সেখানেও বিকাশের গতি বাড়বে।’’

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৩৪ key status

ভোটারদের অভিনন্দন

শাহ বলেন, ‘‘প্রথম দফায় ভোট দিয়েছেন যাঁরা, তাঁদের অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। ভয় থেকে ভরসার দিকে যাত্রা খুব ভাল ভাবে আপনারা শুরু করেছেন। দ্বিতীয় দফার ভোটারেরা এই যাত্রা এগিয়ে নিয়ে যাবেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশকে অভিনন্দন। কারণ, বহু যুগ পরে পশ্চিমবঙ্গের ভোটে কোনও মৃত্যু হয়নি।’’

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৩৩ key status

শাহের বিশ্লেষণ

শাহ বলেন, ‘‘১৫২টির মধ্যে ১১০টির বেশি আসনে বিজেপি জিততে চলেছে।  সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা সরকার গড়ব। সারা রাত ধরে আমরা বিশ্লেষণ করেছি।

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:২৮ key status

শাহের পোস্ট

প্রথম দফার ভোট নিয়ে শাহ শুক্রবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করেছেন। বাংলায় সকল ভোটারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘‘বাংলার ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও সুরক্ষিত ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর সকল জওয়ান এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি।’’

timer শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১০:৪৫ key status

কলকাতায় অমিত শাহ

বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গের ১৫২টি কেন্দ্রে। তার পরের দিন সকালেই নিউ টাউনের হোটেল থেকে সাংবাদিক বৈঠক করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথম দফায় ৯২ শতাংশের বেশি ভোট পড়েছে, যা পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন