NCERT Recruitment 2025

গ্রাফিক ডিজ়াইনার-সহ বিভিন্ন পদে কর্মখালি, নিয়োগ দিল্লির কেন্দ্রীয় প্রতিষ্ঠানে

নিযুক্তেরা প্রতি মাসে ৩৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫০
National Council of Educational Research and Training.

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। ছবি: সংগৃহীত।

নয়া দিল্লির ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)-এ কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী, প্ল্যানিং অ্যান্ড মনিটরিং ডিভিশনে গ্রাফিক ডিজ়াইনার, ডিটিপি অপারেটর এবং কম্পিউটার টাইপিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাধিক ব্যক্তিকে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হতে পারে।

Advertisement

গ্রাফিক ডিজ়াইনিং বা সমতুল্য বিষয়ে স্নাতক হয়েছেন বা ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা গ্রাফিক ডিজ়াইনার পদে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রতি মাসে ৫০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

ডিটিপি অপারেটর হিসাবে ডেস্কটপ পাবলিশিং বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে আবেদনকারীদের যে কোনও বিষয়ে স্নাতক হলেই চলবে। হিন্দি, উর্দু বা সংস্কৃতে টাইপিংয়ের দক্ষতা থাকা আবশ্যক। প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

কম্পিউটার টাইপিস্ট পদে নিযুক্তদের যে কোনও বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন। ইংরেজির সঙ্গে হিন্দি বা উর্দুতে টাইপিংয়ের দক্ষতা থাকা আবশ্যক। ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্নেরা আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের নিয়মানুসারে নিযুক্তদের পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন