BHU Recruitment 2026

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ, আবেদন করবেন কী ভাবে?

দি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র ভারতীয় নাগরিকেরাই আবেদন করতে পারবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৬ ২০:৪২
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

কর্মী নিয়োগ করতে চলেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সিনিয়র রেসিডেন্ট নেওয়া হবে। দি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র ভারতীয় নাগরিকেরাই আবেদন করতে পারবেন। প্রথমে কাজের মেয়াদ হবে তিন বছর। পরে প্রয়োজন অনুযায়ী তা বাড়তে পারে। শূন্যপদ একটি। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১,৩৫,০০০ টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেরিয়াট্রিক মেডিসিন বিভাগে মাস্টার অফ ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীকে প্রথমে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২০ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি (https://www.bhu.ac.in/) দেখে নেওয়া যেতে পারে।

Advertisement
আরও পড়ুন