C-DAC Kolkata Recruitment 2025

সি-ড্যাক কলকাতায় কর্মখালি, কারা পাবেন চাকরি? আবেদনের শর্তাবলি কী?

নিযুক্তেরা বছরে ৭ থেকে ১৪ লক্ষ টাকা বেতন হিসাবে পাবেন। তাঁদের পূর্বে সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১১:৪৯
Centre for Development of Advanced Computing, India

সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (সিড্যাক)। ছবি: সংগৃহীত।

ইলেক্ট্রিক্যাল বা ডিজ়াইন বিষয়ে উচ্চশিক্ষা রয়েছে? তা হলে চাকরির সুযোগ রয়েছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিংয়ে (সিড্যাক)। কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থায় সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।

Advertisement

উল্লিখিত পদে ব্যাচেলর অফ ডিজ়াইন (বিডেজ) এবং ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং (বিই) ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তাঁদের স্নাতক স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।

প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। একই সঙ্গে তাঁদের পূর্বে সরকারি কিংবা বেসরকারি সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তরা বছরে ৭ থেকে ১৪ লক্ষ টাকা বেতন হিসাবে পাবেন।

লিখিত পরীক্ষা বা স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। অনলাইনে এর জন্য আবেদন জানাতে হবে। আবেদনের জন্য আলাদা করে কোনও ফি জমা দিতে হবে না। আবেদনের শেষ দিন ২০ জুন। এই বিষয়ে বিশদ জানতে সি-ড্যাকের ওয়েবসাইটে (careers.cdac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন