CSIR NEERI Recruitment 2026

গবেষণার সুযোগ পাবেন রসায়নে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা, কী ভাবে আবেদন করবেন?

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর সফিস্টিকেটেড অ্যানালিটিক্যাল ফেসিলিটি-তে কাজের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৬:১৫

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা গবেষণার সুযোগ পেতে পারেন রাষ্ট্রায়ত্ত সংস্থায়। সংশ্লিষ্ট সংস্থায় প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে দক্ষ এবং অভিজ্ঞ ব্যক্তির আবেদন চাওয়া হয়েছে। মোট শূন্যপদ চারটি।

Advertisement

ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট ওই পদে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করবে। ওই সংস্থার সফিস্টিকেটেড অ্যানালিটিক্যাল ফেসিলিটি-তে তাঁদের কাজ করতে হবে।

রসায়ন, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া বাঞ্ছনীয়।

সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কোমাটোগ্রাফ কিংবা সমতুল বিষয় নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তাঁদের প্রতি মাসে ২৫ হাজার থেকে ৩১ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া দরকার।

১৩ মার্চ পর্যন্ত প্রার্থীরা ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট-এর ওয়েবসাইট (recruitment.neeri.res.in) মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।

Advertisement
আরও পড়ুন