CBI Recruitment 2025

সেন্ট্রাল ব্যাঙ্কে প্রয়োজন কর্মী, কর্মস্থল কোচবিহার ও আলিপুরদুয়ার, কী ভাবে আবেদন?

ফ্যাকাল্টি, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটন্ডার পদে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩০,০০০ টাকা, ২৫,০০০ টাকা এবং ১৪,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৭:৪৫
Central Bank of India

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)-য় কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির তরফে। জানানো হয়েছে, বিভিন্ন পদে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। কর্মী নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এ জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

ব্যাঙ্কের রুরাল সেলফ এমপ্লয়মেন্ট ট্রেনিং ইনস্টিটিউট-এর জন্য এই নিয়োগ। কর্মস্থল হবে পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার। সংশ্লিষ্ট সেন্টারে নিয়োগ হবে ফ্যাকাল্টি, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডার পদে। শূন্যপদের সংখ্যা ছয়। চুক্তিভিত্তিক এই পদে চাকরির মেয়াদ থাকবে এক বছর। এর পর এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

সমস্ত পদে আবেদনকারীদের বয়স ২২ থেকে ৪০ বছর মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। ফ্যাকাল্টি, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডার পদে নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক হবে যথাক্রমে ৩০,০০০ টাকা, ২৫,০০০ টাকা এবং ১৪,০০০ টাকা। এ ছাড়াও অন্য খাতে মিলবে ভাতা।

অ্যাটেন্ডেট পদে আবেদনকারীদের মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। স্থানীয় ভাষায় কথোপকথন এবং লেখালিখিতে স্বচ্ছন্দ হতে হবে। একই ভাবে বাকি পদে আবেদনের জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্য নথি ডাকযোগে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদগুলিতে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিশদ জানতে ব্যাঙ্কের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন