NHPC Recruitment 2025

এনএইচপিসি লিমিটেড-এ ২৪৮ জন কর্মী প্রয়োজন, কোন কোন পদের জন্য করা যাবে আবেদন?

সমস্ত পদে আবেদন জানাতে চাকরিপ্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৮:১১
NHPC Limited

এনএইচপিসি লিমিটেড। ছবি: সংগৃহীত।

তরুণ পেশাদার খুঁজছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। সম্প্রতি ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার কর্পোরেশন (এনএইচপিসি) লিমিটেড-এর তরফে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, নিযুক্তেরা দেশ এবং বিদেশের বিভিন্ন অঞ্চলে কাজের সুযোগ পাবেন। এ জন্য তাঁদের অনলাইনে আবেদন জানাতে হবে। আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার, জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার, জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, জুনিয়র ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, সুপারভাইসর আইটি, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট, হিন্দি ট্রান্সলেটর পদে। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ২৪৮ টি।

সমস্ত পদের ক্ষেত্রেই চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারভাইসর, সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট এবং হিন্দি ট্রান্সলেটর পদে নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে যথাক্রমে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা, ২৯,০০০ থেকে ১,১৯,৫০০ টাকা এবং ২৭,০০০ থেকে ১,০৫,০০০ টাকা।

জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। বাকি পদগুলির জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জমা দিতে হবে ৭০৮ টাকা আবেদনমূল্য। আগামী ১ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর কম্পিউটার নির্ভর অনলাইন পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে উল্লিখিত পদগুলিতে নিয়োগ হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরের পরীক্ষাকেন্দ্রে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন