CBI Recruitment 2026

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় কর্মী প্রয়োজন, পোস্টিং শিলিগুড়িতে, আবেদনের শেষ দিন কবে?

যে পদে নিয়োগ হবে, তার ভিত্তিতে পারিশ্রমিক হবে মাসে ৮,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২০:০৭
Central Bank of India

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই) অর্থপুষ্ট একটি সমিতিতে চাকরির সুযোগ রয়েছে কর্মী নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। রাজ্যেই পোস্টিং দেওয়া হবে নিযুক্তদের। প্রার্থীদের আবেদনপত্র জমা নেওয়া হবে অফলাইনে।

Advertisement

ব্যাঙ্ক অধীনস্থ সমিতিতে ফ্যাকাল্টি, অ্যাটেন্ডেন্ট, ওয়াচম্যান বা গার্ডেনার পদে নিয়োগ হবে। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তীকালে বাড়তে পারে মেয়াদ। যে পদে নিয়োগ হবে, তার ভিত্তিতে পারিশ্রমিক হবে মাসে ৮,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৩০,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২২ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। যে পদে নিয়োগ হবে, তার ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার মাপকাঠি স্থির করা হবে। মূল বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বিশদ উল্লেখ করা হয়েছে।

প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে পারবেন। আগামী ৫ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন