CSIR CGCRI Recruitment 2026

যাদবপুরের সিজিসিআরআই-এ খোঁজ প্রজেক্ট অ্যাসোসিয়েট-এর, অর্থ জোগাবে কেন্দ্রীয় বিভাগ

প্রজেক্ট অ্যাসোসিয়েট-এর শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে সাম্মানিক হবে মাসে ২৫,০০০ টাকা বা ৩১,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৮:৫৭
CSIR-CGCRI

সিএসআইআর-সিজিসিআরআই। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তরদের গবেষণার জন্য খুঁজছে যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই)। সিএসআইআর অধীনস্থ এই প্রতিষ্ঠানে গবেষণাকাজের জন্য প্রয়োজন গবেষকের।

Advertisement

প্রতিষ্ঠানে কেন্দ্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অর্থ সহায়তায় প্রকল্পের কাজ হবে। বিষয়— ‘দ্য রোল অফ কোয়াসিপিরিয়োডিসিটি অন দি ইলেকট্রনিক স্ট্রাকচার অফ এলিমেন্টস’। প্রকল্পে একজন প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। তাঁর কাজের মেয়াদ এক বছর। তবে প্রকল্পের প্রয়োজনে এবং গবেষকের কর্মদক্ষতার ভিত্তিতে সময়সীমা বেড়ে ২০৩০ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত হতে পারে।

প্রজেক্ট অ্যাসোসিয়েট-এর শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার ভিত্তিতে সাম্মানিক হবে মাসে ২৫,০০০ টাকা বা ৩১,০০০ টাকা।

আবেদনকারীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। ছাড় রয়েছে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য। তাঁদের পদার্থবিদ্যা, ন্যানোটেকনোলজি বা মেটিরিয়াল সায়েন্স-এ স্নাতকোত্তর হতে হবে। যাঁদের পদার্থবিদ্যায় ইন্টিগ্রেটেড এমএসসি ডিগ্রি রয়েছে, তাঁরাও জানাতে পারবেন আবেদন।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে প্রার্থীদের। আগামী ৫ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement
আরও পড়ুন