Partha Chatterjee And Arpita Mukherjee

আবার এসএসসি মামলায় তলব করা হল পার্থ-অর্পিতাকে! দু’জনেই হাজিরা এড়িয়েছেন, নতুন তারিখ দিল ইডি

এর আগে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর, এসএসসি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পার্থকে বুধবারই ডাকা হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত হননি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২০:৪৭
Partha-Arpita

পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আবার তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একই সঙ্গে তৃণমূলের প্রাক্তন মন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বুধবার ইডি সূত্রে খবর, দু’জনকে ভিন্ন ভিন্ন দিনে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছিল। কিন্তু দু’জনেই হাজিরা এড়িয়েছেন।

Advertisement

এর আগে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ-অর্পিতা। ইডি সূত্রে খবর, এসএসসি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পার্থকে বুধবারই ডাকা হয়েছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। অসুস্থ বলে জানিয়েছেন। তাঁকে আবার ২০ মার্চ তলব করা হয়েছে। অন্য দিকে, অর্পিতাকে হাজিরা দিতে বলা হয়েছিল ১৭ মার্চ, মঙ্গলবার। তাঁর সাড়া মেলেনি। অর্পিতাকে আবার বৃহস্পতিবার, ১৯ মার্চ ইডি-র অফিসে যেতে বলা হয়েছে।

২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটিরও বেশি টাকা উদ্ধার করেছিল ইডি। তার পরে দু’জনকেই গ্রেফতার করা হয়। ঘটনাক্রমে সিবিআইয়ের এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) হয়। তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি। সম্প্রতি এসএসসি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে তলব করেছে ইডি।

Advertisement
আরও পড়ুন