ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি। ছবি: সংগৃহীত।
সিএসআইআর অধীনস্থ সংস্থার যাদবপুর কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি-র তরফে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, পরামর্শদাতা পদে প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। শূন্যপদ একটি।
সিএসআইআর কিংবা সমতুল প্রতিষ্ঠান থেকে সদ্য অবসর গ্রহণ করেছেন, এমন ব্যক্তিরা ওই পদে চাকরির সুযোগ পাবেন। তবে, সরকারি বিভাগে ডেপুটি সেক্রেটারি কিংবা তার সমতুল পদে অন্তত পাঁচ বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা দরকার।
সংশ্লিষ্ট পদে নিযুক্তকে সপ্তম পে কমিশনের অধীনে লেভেল ১২ অনুযায়ী প্রতি মাসের পারিশ্রমিক দেওয়া হবে। তবে, উল্লিখিত পদে আবেদনকারীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি।
প্রতিষ্ঠান যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের অভিজ্ঞতার শংসাপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ১৭ মার্চ। এই বিষয়ে আরও জেনে নিতে প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।