HPCL Recruitment 2026

হিন্দুস্তান পেট্রোলিয়ামে ছ’শোর বেশি শিক্ষানবিশ প্রয়োজন, পোস্টিং পশ্চিমবঙ্গ-সহ অন্য শহরে

নিযুক্তদের মাসিক বৃত্তির পরিমাণ হবে ২৫,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২০
hindustan petroleum corporation limited

হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। ছবি: সংগৃহীত।

রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (এইচপিসিএল)-এর তরফে প্রশিক্ষণের সুযোগ। জানানো হয়েছে, ছ’শোর বেশি কর্মী নিয়োগ করা হবে সংস্থার মার্কেটিং বিভাগের তরফে। নিযুক্তদের দেশের বিভিন্ন শহরে প্রশিক্ষণ দেওয়া হবে। এ জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিং) পদে। শূন্যপদের সংখ্যা ৬০৮। নিযুক্তদের সংস্থার সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং ইনস্ট্রুমেন্টেশন বিভাগে কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। নিযুক্তদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশা, বিহার, ছত্তীসগঢ়, দিল্লি, গুজরাট, গোয়া-সহ অন্য রাজ্যে।

পদের ভিত্তিতে আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের মাসিক বৃত্তির পরিমাণ হবে ২৫,০০০ টাকা।

আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

পড়ুয়াদের স্নাতকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে। এ জন্য ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২ মার্চ আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিশদ জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখতে হবে।

Advertisement
আরও পড়ুন