SRF Recruitment 2026

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের আর্থ, ওশন অ্যান্ড অ্যাটমোস্ফেরিক সায়েন্সেস-এ গবেষণা, কী ভাবে আবেদন?

ওশন সায়েন্সেস অথবা অ্যাটমোসফেরিক বিষয়ে মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১৮:২১
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আর্থ, ওশন অ্যান্ড অ্যাটমোসফেরিক সায়েন্সেস-এর তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

সিনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ফেলোশিপ মিলবে ৪২ হাজার টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ওশন অ্যান্ড অ্যাটমোস্ফেরিক সায়েন্সেস, ফিজিক্যাল ওশনোগ্রাফি অথবা মেটরোলজি বিষয়ে মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। ওশন সায়েন্সেস অথবা অ্যাটমোসফেরিক বিষয়ে মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবেসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২১ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন