IIEST Shibpur Recruitment 2026

গবেষকের খোঁজে আইআইএসটি শিবপুর, কোন বিভাগের জন্য, কারা আবেদন করতে পারবেন?

ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। প্রতি মাসে ৪৮,১০০ টাকা করে ফেলোশিপ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৯:২৯
আইআইইএসটি শিবপুর।

আইআইইএসটি শিবপুর। ছবি: সংগৃহীত।

শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি) কাজের সুযোগ। সেই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো নেবে প্রতিষ্ঠান। মেটালার্জি অ্যান্ড ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে আয়োজিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। দু’জন সুযোগ পাবেন। প্রতি মাসে ৪৮,১০০ টাকা করে ফেলোশিপ দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেটালার্জি, ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা বায়োটেকনোলজিতে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে প্রার্থীকে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ১৫ এপ্রিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

Advertisement
আরও পড়ুন