IIT Kharagpur Recruitment 2026

গবেষক চাই আইআইটি খড়্গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে, ফেলোশিপ মিলবে কত?

জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে কেন্দ্রের ‘ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি’। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১৭:৩৯
আইআইটি খড়্গপুর।

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এক জন সুযোগ পাবেন।

Advertisement

প্রতিষ্ঠানের ‘ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং’ বিভাগের তরফে একটি গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রকল্পটিতে অর্থ সহায়তা করছে কেন্দ্রীয় সরকারের ‘ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি’। নিযুক্তকে প্রথম দু’বছর প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। শেষ বছর মাসে মিলবে ৪২ হাজার টাকা করে। যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা চাই। পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।

কী ভাবে আবেদন করবেন?

আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজ়িশন’-এ। ওই বিভাগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তি থেকে সরাসরি অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২৭ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

Advertisement
আরও পড়ুন