IGNOU recruitment 2026

দিল্লিতে কর্মস্থল, ম্যানেজমেন্ট বা পাবলিক পলিসি বিষয়ে ডিগ্রি থাকলে রয়েছে চাকরির সুযোগ

শূন্যপদ একটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কনসালট্যান্ট পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৬ ১৭:১৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ে (ইগনু) কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। অনলাইনে জমা দিতে হবে আবেদনপত্র। কর্মস্থল হবে দিল্লি।

Advertisement

ন্যাশনাল সেন্টার ফর ইনোভেশনস ইন ডিস্ট্যান্স এডুকেশন-এ কনসালট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। কনসালট্যান্ট পদে প্রতি মাসে বেতন দেওয়া হবে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকার মধ্যে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ম্যানেজমেন্ট অথবা পাবলিক পলিশি বিষয়ে ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (https://www.ignou.ac.in/) যেতে হবে। হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। ১৭ জুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ওই দিন থেকে আগামী ২১ দিনের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Advertisement
আরও পড়ুন