WB Govt Job 2026

তিনটি বিদেশি ভাষা পড়াতে কনসালট্যান্ট খুঁজছে ইগনু, কারা আবেদন করতে পারবেন?

সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। নিযুক্ত ব্যক্তিদের পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৫:০৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় (ইগনু)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের দ্য স্কুল অফ ফরেন ল্যাঙ্গুয়েজেস-এ কনসালট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি। রাশিয়ান, কোরিয়ান এবং জাপানি ভাষা শেখাতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর থাকতে হবে। নিযুক্ত ব্যক্তিদের পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ থেকে ৬০,০০০ টাকা। প্রথমে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর তাঁদের কর্মদক্ষতার ভিত্তিতে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

প্রথমে ইগনু-র ওয়েবসাইটে (https://www.ignou.ac.in/) যেতে হবে। হোমপেজ থেকে ‘জবস অ্যাট ইগনু’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। এর পর বিজ্ঞপ্তিতে দেওয়া আইডি-তে আবেদনপত্র মেল করতে হবে। এ ছাড়া, অফলাইনেও বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় আবেদনপত্র জমা দেওয়া যাবে। ২১ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন