IRCON Recruitment 2026

ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড খুঁজছে ১৩ জন কর্মীকে, কোন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে?

নিযুক্তদের মাসিক বেতন হবে ৩৬,০০০ টাকা। এ ছাড়া অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৮
IRCON International Limited

ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। ছবি: সংগৃহীত।

রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড-এ কাজের সুযোগ। সংস্থার তরফে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। নির্ধারিত মেয়াদে তাঁদের সংস্থায় কাজ করতে হবে। প্রার্থীদের এ জন্য অনলাইন এবং অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

সংস্থায় ওয়ার্ক্স ইঞ্জিনিয়ার (সিভিল, ইলেকট্রিক্যাল এবং সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন) পদে কর্মী নিয়োগ হবে। মোট শূন্যপদ ১৩টি। নিযুক্তদের কর্মস্থল মেঘালয়, হরিয়ানা, ছত্তীসগঢ়, রাজস্থান-সহ অন্য রাজ্যে। নিযুক্তদের মাসিক বেতন হবে ৩৬,০০০ টাকা। এ ছাড়া অতিরিক্ত ভাতাও দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সংশ্লিষ্ট পদে কাজের জন্য প্রার্থীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। বাকি পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।

প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ বাকি নথি পাঠাতে হবে। অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ১০০০ টাকা ধার্য করা হয়েছে। আগামী ১৩ মার্চ আবেদনের শেষ দিন। এর পর সমস্ত নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতেও পাঠাতে হবে। নথি পাঠানোর শেষ দিন আগামী ২০ মার্চ। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে আরও জানতে আগ্রহীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন