JU Recruitment 2026

মদ্যপান না করেও ফ্যাটি লিভার! রোগের প্রতিকার খুঁজতে গবেষণা যাদবপুরে, মিলবে কাজের সুযোগ

নিযুক্তকে সাম্মানিক বাবদ প্রতি মাসে ২৫,০০০ টাকা দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩৩
Jadavpur University

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক গবেষণা বলছে, দেশে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। এ বার সেই বিষয় নিয়েই গবেষণার কাজ হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। প্রকল্পে কাজের জন্য গবেষক প্রয়োজন, এই মর্মে বিজ্ঞপ্তি জারি হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগে গবেষণার কাজ হবে। এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার নিরাময়ের জন্য নানা রকম থেরাপিউটিক ম্যানেজমেন্ট নিয়ে গবেষণার কাজ হবে। গবেষণা কাজের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা ছাড়াও থাকবেন রাজ্যের বিসি রায় কলেজ অফ ফার্মাসি এবং অ্যালায়েড হেল্‌থ সায়েন্সেসের অধ্যাপকেরা। প্রকল্পের জন্য অর্থ সাহায্য করবে রাজ্যের বিজ্ঞান, প্রযুক্তি এবং বায়োটেকনোলজি বিভাগ (ডিএসটিবিটি)।

প্রকল্পের জন্য প্রয়োজন একজন জুনিয়র রিসার্চ ফেলো। যাঁর কাজের মেয়াদ থাকবে এক বছর। তাঁকে সাম্মানিক বাবদ প্রতি মাসে ২৫,০০০ টাকা দেওয়া হবে।

আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। পাশাপাশি, ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ ফার্মাসিতে স্নাতকোত্তর যোগ্যতা থাকা প্রয়োজন। এ ছাড়াও বিজ্ঞপ্তিতে যোগ্যতার অন্য শর্তের কথাও উল্লেখ করা হয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠাতে হবে। অনলাইনে জমা দিতে হবে ৫০ টাকা আবেদনমূল্য। এর পর ২৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ইন্টারভিউ শুরু সকাল ১১টা থেকে।

Advertisement
আরও পড়ুন