CSIR CGCRI Recruitment 2026

যাদবপুরে কেন্দ্রীয় প্রকল্পের জন্য কর্মীর খোঁজ, মাসিক সাম্মানিক এক লক্ষ টাকারও বেশি

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে ১৬ মার্চ সকাল সাড়ে ১১টা থেকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৪
CSIR-CGCRI

সিএসআইআর-সিজিসিআরআই। ছবি: সংগৃহীত।

যাদবপুরের সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউট (সিজিসিআরআই) বা কেন্দ্রীয় কাচ এবং সেরামিক গবেষণা প্রতিষ্ঠানে কাজের সুযোগ। সম্প্রতি এই মর্মে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানের একটি প্রকল্পের জন্য কর্মী নিয়োগ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানে ‘এস্ট্যাবলিশমেন্ট অফ এ সেন্টার অফ ইনোভেশন অ্যান্ড ম্যানুফ্যাকচরিং ইকোসিস্টেম ফর সেন্সরস ইন ইন্ডাস্ট্রিয়াল আইওটি’ প্রকল্পের জন্য এই নিয়োগ। প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক।

প্রকল্পে একজন কনসালট্যান্ট বা প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে ২০৩০ সালের ৩১ মার্চ মাস পর্যন্ত। নিযুক্তের সাম্মানিক হবে মাসে ১,২৫,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। তাঁদের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি বা বিজ্ঞানে পিএইচডি এবং পাঁচ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার মাপকাঠি থাকতে হবে।

আগ্রহীদের আবেদনপত্র-সহ অন্য নথি উল্লিখিত ঠিকানায় ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনের শেষ দিন আগামী ১২ মার্চ। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউ হবে ১৬ মার্চ সকাল সাড়ে ১১টা থেকে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন