JU Recruitment 2025

যাদবপুরের পদার্থবিদ্যা বিভাগে কাজের সুযোগ, কোন পদে নিয়োগ?

‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ দু’বছরের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১১:৫১
যাদবপুর বিশ্ববিদ্যালয়।

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

তরফে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ দু’বছরের। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর-সহ পদার্থবিদ্যায় মাস্টার অফ সায়েন্স ডিগ্রি থাকা চাই। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটউড টেস্ট/ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ২২ জুলাই বেলা ২টো থেকে ইন্টারভিউ হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে যেতে হবে প্রার্থীদের। কী কী নথি সঙ্গে রাখতে হবে, তা জানতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in ) ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি থেকেই আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের মূল্য হিসাবে ৫০ টাকা ধার্য করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলিও জানা যাবে।

Advertisement
আরও পড়ুন