WB Govt Job 2026

বয়সের সীমা ৪০ বছর, যোগ্যতা স্নাতকোত্তর! এমন ১০ জনকে খুঁজছে মুর্শিদাবাদের সদর সাব ডিভিশন

‘অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার’-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে কাজের মেয়াদ থাকবে। শূন্যপদ ১০টি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মুর্শিদাবাদ জেলার সদর সাব-ডিভিশনে রয়েছে চাকরির সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরাসরি আবেদনপত্র জমা দিতে হবে।

Advertisement

ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে নিয়োগ করা হবে। ‘অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার’-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে কাজের মেয়াদ থাকবে। শূন্যপদ ১০টি। প্রতি মাসে ১৫ হাজার টাকা করে বেতন মিলবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স, সোশিয়োলজি, সোশ্যাল অ্যানথ্রোপলজি, সোশ্যাল ওয়ার্ক (এমএসডবলিউ), বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, রুরাল ডেভেলপমেন্ট, ইকনমিক্স, মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। স্নাতক হলে সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হওয়া দরকার। কম্পিউটারের কাজে দক্ষতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

প্রার্থীদের প্রথমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে যেতে হবে ‘রিক্রুটমেন্ট’-এ। সেখান থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন প্রার্থীরা। বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করা প্রয়োজন। এর পরে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ২১ ফেব্রুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement
আরও পড়ুন