ITI Jobs 2026

আইটিআই উত্তীর্ণেরা কাজের সুযোগ পাবেন রাষ্ট্রায়ত্ত সংস্থায়, কী ভাবে আবেদন করবেন?

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এর অধীনে ইলেকট্রিক্যাল, কার্পেন্টার, পেন্টার এবং টার্নার ট্রেডে ট্রেনি প্রয়োজন। উল্লিখিত ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) উত্তীর্ণেরা চাকরির সুযোগ পেতে পারেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৭:২০

ছবি: সংগৃহীত।

ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামস-এ ট্রেনি নিয়োগ করা হবে। ওই সংস্থার ভুবনেশ্বরের দফতরে ইলেকট্রিক্যাল, কার্পেন্টার, পেন্টার এবং টার্নার ট্রেডে ট্রেনি প্রয়োজন। শূন্যপদ চারটি।

Advertisement

উল্লিখিত বিভাগে ২০২৩ কিংবা তার পরবর্তী শিক্ষাবর্ষে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) উত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের দশম উত্তীর্ণ হওয়া আবশ্যক। তবে, রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে প্রার্থীদের বয়ঃসীমা উল্লেখ করা হয়নি।

নিযুক্তদের এক বছরের চুক্তিতে প্রাথমিক পর্যায়ে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। তাঁদের প্রতি মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।

অ্যাপটিটিউড টেস্ট-এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। তাই প্রার্থীদের আলাদা করে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। সরাসরি তাঁরা সংস্থার ভুবনেশ্বরের দফতরে ওই পরীক্ষা দিতে পৌঁছে যেতে পারেন।

২ জুন অ্যাপটিটিউড টেস্ট গৃহীত হবে। ওই দিন প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং সরকারি পরিচয়পত্রের সঙ্গে ওয়েবসাইট-এ দেওয়া আবেদনের ফর্মটি পূরণ করে সঙ্গে রাখতে হবে।

Advertisement
আরও পড়ুন