Scientist Recruitment 2026

বিজ্ঞানী পদে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার খুঁজছে যোগ্য প্রার্থী, কী ভাবে আবেদন করবেন?

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে সায়েন্টিস্ট পদে ২৪৩ জনকে নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫১
ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার।

ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার। ছবি: সংগৃহীত।

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে বিজ্ঞানী নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্তদের মন্ত্রক অধীনস্থ ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে কাজ করতে হবে। শূন্যপদ ২৪৩টি।

Advertisement

উল্লিখিত পদে ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, কমিউনিকেশন, কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং সিকিউরিটি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সফট্অয়্যার সিস্টেম, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেটিক্স বিষয়ে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা চাকরির সুযোগ পাবেন। ওই পদে নিযুক্তদের ৫৬,১০০ থেকে ১,৭৭,৫০০ টাকা বেতনক্রমে প্রতি মাসের পারিশ্রমিক দেওয়া হবে।

তবে, প্রার্থীদের ২০২৪ থেকে ২০২৬-এর মধ্যে যে কোনও একটি বছরের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে। যাঁরা ওই পরীক্ষায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বিষয়ে পাশ করেছেন, তাঁদের সায়েন্টিস্ট হিসাবে বেছে নেবে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার।

আগ্রহীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। গেট ২০২৬-এর ফলপ্রকাশের ১০ দিনের মধ্যে এই পদে আবেদনের পোর্টাল চালু হতে চলেছে। গেট-এর ফল ১৯ মার্চ ঘোষণা হতে পারে। তারপরই ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে আবেদনের সুযোগ পাওয়া যাবে।

Advertisement
আরও পড়ুন