NSOU Recruitment 2026

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট চাই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে, কোন বিষয়ে স্নাতকোত্তর হলে সুযোগ?

প্রকল্পটি এনএসওইউ-এর অর্থানুকূল্যেই চালিত হবে। প্রতি মাসে ৯ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৮:২৪
এনএসওইউ।

এনএসওইউ। ছবি: সংগৃহীত।

গবেষণাধর্মী কাজের জন্য কর্মী নেবে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় (এনএসওইউ)। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফে আয়োজিত প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটি এনএসওইউ-এর অর্থানুকূল্যেই চালিত হবে। প্রতি মাসে ৯ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর সহ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

কী ভাবে ভর্তি হওয়া যাবে?

প্রথমে এনএসওইউ-এর ওয়েবসাইটে (https://www.wbnsou.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী ভর্তি হওয়া যাবে। আবেদনের শেষ দিন ১৫ মে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।

Advertisement
আরও পড়ুন