NIBMG Recruitment 2026

কল্যাণীর এনআইবিএমজি-তে প্রশাসনিক পদে কর্মী প্রয়োজন, কেমন যোগ্যতা স্থির করা হয়েছে?

নিযুক্তকে সপ্তম বেতন কমিশনের ত্রয়োদশ বেতনকাঠামো মেনে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৬
NIBMG Kalyani

এনআইবিএমজি, কল্যাণী। ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি), কল্যাণীতে কর্মখালি। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, নিয়োগ হবে স্থায়ী পদে। এ জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

প্রতিষ্ঠানে একজন সিনিয়র ম্যানেজার নিয়োগ করা হবে। তাঁকে অ্যাডমিনিস্ট্রেশন এবং ফিন্যান্স বিভাগে কাজের দায়িত্ব পালন করতে হবে। তাঁকে সপ্তম বেতন কমিশনের ত্রয়োদশ বেতনকাঠামো মেনে প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে।

আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৫০ বছর হতে হবে। তাঁদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি, ম্যানেজমেন্টে পিজি ডিপ্লোমা, স্নাতকোত্তর বা অন্য পেশাদারি কোর্স সম্পূর্ণ করতে হবে। প্রয়োজন ১২ বছরের পেশাগত অভিজ্ঞতাও। বাকি যোগ্যতার মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগ্রহীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠিয়ে আবেদন জানাতে হবে। আগামী ২১ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন