WB Job Vacancy 2026

২২ জন কমিউনিটি হেল্‌থ অফিসার প্রয়োজন পশ্চিম বর্ধমানে, আবেদন করবেন কী ভাবে?

জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ। শূন্যপদ ২২টি। প্রথমে এক বছর কাজের মেয়াদ থাকবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৯:১৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

পশ্চিম বর্ধমানের প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে।

Advertisement

কমিউনিটি হেল্‌থ অফিসার নিয়োগ করা হবে। জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ। শূন্যপদ ২২টি। প্রথমে এক বছর কাজের মেয়াদ থাকবে, প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি হতে পারে। প্রতি মাসে ২০ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। আবেদনের জন্য ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং-এ স্নাতক হতে হবে। প্রার্থীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

পশ্চিম বর্ধমানের প্রশাসনিক ওয়েবসাইটে https://paschimbardhaman.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। ১৯ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে পশ্চিম বর্ধমানের প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে।

Advertisement
আরও পড়ুন