RVNL Recruitment 2024

রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ, যোগ্যতা যাচাই ইন্টারভিউয়ের মাধ্যমে

নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৭০,০০০-২,০০,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য খাতেও মিলবে ভাতা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৭:১৪
RVNL

রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)। সংগৃহীত ছবি।

রেল বিকাশ নিগম লিমিটেডে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে কেন্দ্রের রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থাr তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার একটি বিভাগে উচ্চপদে কর্মী নিয়োগ করা হবে। এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

সংস্থার ইলেক্ট্রিক্যাল বিভাগের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে। মোট শূন্যপদ চারটি। নিযুক্তদের দেশের যে কোনও স্থানে অথবা বিদেশে পোস্টিং দেওয়া হতে পারে।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৭০,০০০-২,০০,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য খাতেও মিলবে ভাতা।

সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক থাকতে হবে। পাশাপাশি, ন্যূনতম ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি।

আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১০ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রার্থীদের যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন