RRB Recruitment 2026

সহকারী হিসাবে ২২ হাজারেরও বেশি কর্মী প্রয়োজন, দশম উত্তীর্ণদের সুযোগ দেবে ভারতীয় রেল

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর তরফে বিভিন্ন ডিভিশনে অ্যাসিস্ট্যান্ট, পয়েন্টসম্যান, ট্র্যাক মেন্টেনার পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৫

ছবি: সংগৃহীত।

দশম পাশের পর ভারতীয় রেলে চাকরির সুযোগ মিলতে পারে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, তাঁরা অ্যাসিস্ট্যান্ট, পয়েন্টসম্যান, ট্র্যাক মেন্টেনার পদে কাজ করতে পারবেন। দেশের বিভিন্ন রেল ডিভিশনে উল্লিখিত বিভাগের জন্য মোট ২২,১৯৫ জনকে নিয়োগ করা হবে।

Advertisement

দশম উত্তীর্ণদের অ্যাসিস্ট্যান্ট, পয়েন্টসম্যান, ট্র্যাক মেন্টেনার পদে কাজের সুযোগ দেওয়া হবে। তবে, যাঁরা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (এনসিভিটি) অনুমোদিত কেন্দ্র থেকে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) পাশ করেছেন— তাঁরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।

উল্লিখিত পদে নিয়োগের জন্য প্রার্থীদের মেধা, দক্ষতা যাচাইয়ের জন্য কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) নেওয়া হবে। এ ছাড়াও প্রার্থীদের ফিজ়িক্যাল এফিশিয়েন্সি টেস্ট-ও (পিইটি) দিতে হবে। এরপর নথি যাচাইকরণ এবং মেডিক্যাল এগ্‌জ়ামিনেশনের পর চূড়ান্ত পদে বাছাই করা হবে।

আগ্রহীদের আবেদনের জন্য ৫০০ টাকা ফি হিসাবে জমা দিতে হবে। অনলাইনে আবেদনের জন্য ২ মার্চ পর্যন্ত পোর্টাল চালু থাকছে। ফি-সহ আবেদনপত্র ৪ মার্চের মধ্যে জমা দিতে হবে। পরীক্ষা কবে নেওয়া হবে, তা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন