IACS Recruitment 2026

বিজ্ঞানের কোনও শাখায় পিএইচডি থাকলে সুযোগ যাদবপুরে! গবেষক খুঁজছে কাল্টিভেশন অফ সায়েন্স

প্রতিষ্ঠানের স্কুল অফ অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস বিভাগে গবেষণার কাজ হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৪:৫১
IACS

আইএসিএস। ছবি: সংগৃহীত।

পিএইচডি-র পরও উচ্চতর গবেষণার কাজের ইচ্ছে থাকলে সুযোগ মিলতে পারে যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)। প্রতিষ্ঠানে অস্থায়ী ভাবে গবেষক নিয়োগ করা হবে। গবেষণার কাজে যোগদানের জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের স্কুল অফ অ্যাপ্লায়েড অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি সায়েন্সেস বিভাগে গবেষণার কাজ হবে। গবেষণা প্রকল্পের জন্য পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। শূন্যপদের কথা উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে। প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ছ’মাস। এর পর শর্তসাপেক্ষে মেয়াদ বাড়িয়ে সর্বাধিক দু’বছর করা হতে পারে। নিযুক্তকে আইএসিএস-এর নির্ধারিত নিয়ম মেনে প্রতি মাসে সাম্মানিক দেওয়া হবে।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বিজ্ঞানের যে কোনও শাখায় পিএইচডি থাকতে হবে। যাঁরা এখনও পিএইচডি ডিগ্রি হাতে পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ বাকি নথি পাঠাতে হবে। আগামী ২৪ মার্চ আবেদনের শেষ দিন। এর পর শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন