CBI Recruitment 2026

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় কাউন্সেলর প্রয়োজন, নিযুক্তদের কর্মস্থল হবে আলিপুরদুয়ার

নিযুক্তদের পারশ্রমিকের পরিমাণ মাসে ২৫,০০০ টাকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৬ ১৯:২৯
Central Bank of India

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)। ছবি: সংগৃহীত।

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (সিবিআই)-য় কর্মখালি। ব্যাঙ্কে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যে ব্যাঙ্কের একটি কেন্দ্রে কাজের সুযোগ মিলবে। অফলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

ব্যাঙ্কে কাউন্সেলর নিয়োগ করা হবে। শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নিযুক্তেরা আলিপুরদুয়ারে ব্যাঙ্কের ফিন্যানশিয়াল লিটারেসি সেন্টারে কাজের সুযোগ পাবেন। প্রথমে তাঁদের ব্যাঙ্কে এক বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। এর পর শর্তসাপেক্ষে বাড়তে পারে মেয়াদ। নিযুক্তদের পারশ্রমিকের পরিমাণ মাসে ২৫,০০০ টাকা।।

সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। থাকতে হবে যে কোনও বিষয়ে স্নাতক যোগ্যতা। পাশাপাশি তাঁদের সরকারি ব্যাঙ্ক বা অন্য সংস্থা থেকে অবসরগ্রহণ করতে হবে। এ ছাড়াওমূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রয়োজনীয় যোগ্যতার বাকি মাপকাঠি।

প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ সমস্ত নথি পাঠাতে পারবেন। আগামী ২০ মার্চ আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। এ বিষয়ে বাকি তথ্য ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন