IIEST Shibpur Recruitment 2026

দু’টি ভিন্ন পদে কর্মীর খোঁজ চলছে শিবপুর আইআইইএসটি-তে, পারিশ্রমিক হতে পারে ৭০ হাজার টাকা

উভয় পদে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৪০ বছর। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৮
IIEST Shibpur

আইআইইএসটি, শিবপুর। ছবি: সংগৃহীত।

বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা থাকলে কাজের সুযোগ দেবে শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি)। এ জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

প্রতিষ্ঠানের ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ় বিভাগে গবেষণার কাজ হবে। প্রকল্পের জন্য রিসার্চ ইঞ্জিনিয়ার বা সায়েন্টিফিক অফিসার এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। নিযুক্তদের গবেষণা প্রকল্পে আগামী তিন বছর কাজের দায়িত্ব দেওয়া হবে।

রিসার্চ ইঞ্জিনিয়ার বা সায়েন্টিফিক অফিসার পদে নিযুক্তকে মাসে ৭০,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। অন্য দিকে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তের বেতন হবে মাসে ৫০,০০০ টাকা।

উভয় পদে আবেদনকারীদের বয়সের ঊর্ধ্বসীমা স্থির করা হয়েছে ৪০ বছর। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। রিসার্চ ইঞ্জিনিয়ার বা সায়েন্টিফিক অফিসার পদে আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সের কোনও বিষয়ে পিএইচডি থাকতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে প্রয়োজন ইঞ্জিনিয়ারিং বা সায়েন্সে স্নাতকোত্তর যোগ্যতা। এ ছাড়া জলসম্পদ এবং পরিবেশবিদ্যা নিয়ে গবেষণাভিত্তিক কাজের অভিজ্ঞতা থাকাও জরুরি।

আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি-সহ সমস্ত নথি পাঠাতে হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগের জন্য প্রতিষ্ঠানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।

Advertisement
আরও পড়ুন