Shyama Prasad Mukherjee Port Recruitment 2025

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট খুঁজছে অবসরপ্রাপ্ত কর্মী, বেতন হবে মাসে ১ লক্ষ টাকা

সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে তিন বছর দায়িত্বভার সামলাতে হবে নিযুক্তকে। এর পর শর্তসাপেক্ষে বাড়তে পারে মেয়াদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৫:৩৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

অবসরপ্রাপ্তদের চাকরির সুযোগ দেবে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। কলকাতা ডক সিস্টেমের জন্যই সংস্থায় কর্মী প্রয়োজন। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পোর্টের তরফে। জানানো হয়েছে, নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। এ জন্য প্রার্থীদের থেকে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে।

Advertisement

পোর্টের তরফে একজন সিকিউরিটি কনসালট্যান্ট নিয়োগ করা হবে। তাঁকে কলকাতা ডক সিস্টেমের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে কাজ করতে হবে। সংস্থায় সংশ্লিষ্ট পদে চুক্তির ভিত্তিতে তিন বছর দায়িত্বভার সামলাতে হবে নিযুক্তকে। এর পর শর্তসাপেক্ষে বাড়তে পারে মেয়াদ। তাঁর বেতনের পরিমাণ হবে মাসে ১,০০,০০০ টাকা।

সংশ্লিষ্ট পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ৬০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। এ ছাড়া, কোনও সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত অফিসার হতে হবে তাঁদের।

চাকরিপ্রার্থীদের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম্যাটে আবেদনপত্র-সহ বাকি নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। আগামী ২২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এ বিষয়ে আরও জানতে পোর্টের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement
আরও পড়ুন