Viswa Bharati University Recruitment 2025

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারিক প্রয়োজন, আর কোন কোন বিভাগের জন্য করা যাবে আবেদন?

লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১২:৩৫
Viswa Bharati University.

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। লাইব্রেরি ক্যাডার অফিসার, অ্যাডমিনিস্ট্রেটিভ, টেকনিক্যাল বিভাগে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি।

Advertisement

লাইব্রেরিয়ান:

লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স, ডকুমেন্টেশন সায়েন্স— এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনও একটিতে পিএইচডি করেছেন, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। পাণ্ডুলিপি নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। তবে, উল্লিখিত বিষয়ে অন্তত ১০ বছর শিক্ষকতা করেছেন, কিংবা কলেজ গ্রন্থাগারিক হিসাবে কাজ করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।

ডেপুটি রেজিস্ট্রার:

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্টরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে অন্তত পাঁচ বছর অ্যাসিট্যান্ট রেজিস্ট্রার পদে কাজের অভিজ্ঞতা থাকা দরকার।

এসেস্টট অফিসার:

সিভিল ইঞ্জিনিয়াররা এই পদে আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীর অন্তত তিন বছর ল্যান্ড সার্ভে, ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা দরকার।

জুনিয়র ইঞ্জিনিয়ার:

ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন, কিংবা স্নাতক হয়েছে, এমন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। তাঁদের অন্তত দু’বছর ক্যাডাস্ট্রাল সার্ভে ওয়ার্ক, ডিমার্কেশনের মতো কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি এবং বেতন:

  • লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
  • নিযুক্তেরা সপ্তম বেতন কমিশনের লেভেল- ৬ থেকে ১৪ পর্যন্ত প্রতি মাসের বেতন পাবেন।

আবেদনের শর্তাবলি:

অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (visvabharatint.samarth.edu.in) মারফত আবেদন গ্রহণ করা হবে। আবেদনমূল্য হিসাবে পদের নিরিখে ১,২০০ টাকা থেকে ২,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। আবেদনের শেষ দিন ৩০ সেপ্টেম্বর।

Advertisement
আরও পড়ুন