WBPDCL Recruitment 2025

কয়লাখনিতে মাইনিং প্রফেশনাল প্রয়োজন, ইঞ্জিনিয়ারদের সুযোগ দেবে রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন

চুক্তির ভিত্তিতে ৮৩ জনকে চাকরির সুযোগ দেবে রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন। তাঁদের রাজ্য এবং ঝাড়খণ্ডের বিভিন্ন কয়লা খনি সংস্থার অধীনে কাজ করতে হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:৪৫
Vacancy at the State Power Development Corporation.

রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে কর্মখালি। ছবি: সংগৃহীত।

রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশনে চাকরির সুযোগ। ওই সংস্থায় স্নাতক এবং ইঞ্জিনিয়ারদের মাইনিং প্রফেশনাল হিসাবে নিয়োগ করা হবে। তাঁদের অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার-সহ বিভিন্ন পদে কাজ করতে হবে।

Advertisement

শূন্যপদ:

অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার পদে ৪৬ জন, ওয়েলফেয়ার অফিসার পদে ১ জন, কোলিয়ারি ইঞ্জিনিয়ার পদে ১৪ জন, জুনিয়র ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদে ১০ জন, জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে ২ জন এবং সার্ভেয়র পদে ১০ জন— সব মিলিয়ে ৮৩ জনকে নিয়োগ করা হবে।

অভিজ্ঞতা এবং যোগ্যতা:

মাইনিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, হিউম্যান রিসোর্স বিষয়ে স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরা উল্লিখিত পদে আবেদন করতে পারবেন। তাঁদের কোনও কয়লাখনিতে উল্লিখিত পদে এক থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।

বেতন:

অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজারস, ওয়েলফেয়ার অফিসার এবং কোলিয়ারি ইঞ্জিনিয়ার পদে ৬৩ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল, সার্ভেয়ার পদে নিযুক্তেরা ৪১ হাজার টাকা পারিশ্রমিক পাবেন। এ ছাড়াও বাড়িভাড়া-বাবদ কিছু টাকা ভাতা হিসাবে বরাদ্দ করা হবে।

চুক্তির মেয়াদ:

তিন বছরের চুক্তিতে নিযুক্তদের কাজ চলবে।

যোগ্যতা যাচাই:

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

আবেদনের শর্তাবলি:

অনলাইনে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইট মারফত আবেদন জমা দিতে হবে। আবেদনের জন্য ১৩ অক্টোবর পর্যন্ত পোর্টাল চালু থাকছে।

Advertisement
আরও পড়ুন