Ranveer Singh in Don 3

আগ্রাসন, অপশব্দ ও হিংসা! ‘ডন ৩’ ছবিতে উগ্রতা আনতে চেয়েছিলেন রণবীর! কী জানা গেল?

‘ডন ৩’ ছবিটিকে অন্য ভাবে তুলে ধরা হোক, এমনই চেয়েছিলেন রণবীর কপূর। তাতে রাজি হননি পরিচালক ফরহান আখতার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৮:২০
‘ডন ৩’-কে কী ভাবে চেয়েছিলেন রণবীর?

‘ডন ৩’-কে কী ভাবে চেয়েছিলেন রণবীর? ছবি: সংগৃহীত।

‘ডন ৩’ থেকে রণবীর সিংহ বেরিয়ে যাওয়ার পর থেকেই শুরু বিতর্ক। ঠিক কী কারণে তিনি বেরিয়ে যান, তা নিয়ে নানা জল্পনা চলছে। অবশেষে প্রকাশ্যে আসল কারণ। ‘ডন ৩’ ছবিটিকে অন্য ভাবে তুলে ধরা হোক, চেয়েছিলেন রণবীর। তবে তাতে রাজি হননি পরিচালক ফরহান আখতার।

Advertisement

এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন, রণবীর নাকি ‘ডন ৩’-তে হিংসার দৃশ্য বেশি করে চেয়েছিলেন। ইদানীং অনেক ছবিতেই হিংসা, রক্তারক্তি ও অপশব্দের অবাধ ব্যবহার লক্ষ করা যাচ্ছে। সাম্প্রতিক কালে যার মোক্ষম দৃষ্টান্ত হল রণবীর সিংহেরই অভিনীত ‘ধুরন্ধর’ ও সেটির সিক্যুয়েল। সেই ধারা বজায় রেখেই নাকি রণবীর দাবি করেছিলেন, ‘ডন ৩’-তেও এই বিষয়গুলি থাকুক। ‘ডন’ চরিত্রটিকে আরও আগ্রাসী রূপে চেয়েছিলেন তিনি। কারণ, এমন সব চরিত্রই মানুষ আজকাল পছন্দ করছেন বলে তিনি মনে করেন, দাবি সেই সূত্রের। কিন্তু রণবীরের এই দাবি মেটাতে রাজি হননি ফরহান।

ফরহান তাঁর ছবিতে অপশব্দ রাখতে চাননি। তাঁর মতে, অতীতে ‘ডন’ চরিত্রটি ফুটিয়ে তুলতে অমিতাভ বচ্চন বা শাহরুখ খানকে অপশব্দের ব্যবহার করতে হয়নি। সেই ধারাবাহিকতাই বজায় রাখতে চেয়েছেন তিনি। ‘ডন’ চরিত্রের বৈশিষ্ট্য তিনি বদলে ফেলতে চাননি। আগের রেশ রেখেই তিনি ‘ডন ৩’ তৈরি করতে চেয়েছেন। এই মতান্তরের জন্যই নাকি ‘ডন ৩’ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

ছবির কাজ বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল। তাই রণবীরের কাছে প্রযোজনা সংস্থার তরফ থেকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছিল বলে শোনা যায়। ‘ধুরন্ধর’ সফল হওয়ার পরে সেই ছবি থেকে রণীবর বেরিয়ে যান।

উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’। চলতি বছর মার্চ মাসে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। দুটি ছবিই বক্সঅফিসে সাড়া ফেলেছে।

Advertisement
আরও পড়ুন