Aamir Khan-Javed Akhtar

বয়স নিয়ে মন্তব্যে চটলেন জাভেদ আখতার? কেন প্রকাশ্যে ক্ষমা চাইতে হল আমির খানকে?

নিজের বয়স নিয়ে বলিউ়ডের মিস্টার পারফেকশনিস্টকে ব্যাখ্যা পর্যন্ত দিলেন বর্ষীয়ান গীতিকার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৩:৪৮
বয়স নিয়ে আমির-জাভেদের ‘তর্কাতর্কি’!

বয়স নিয়ে আমির-জাভেদের ‘তর্কাতর্কি’! ছবি: সংগৃহীত।

বয়স নিয়ে আমির খানের মন্তব্য ভাল ভাবে নেননি জাভেদ আখতার! নিজের বয়স নিয়ে বলিউ়ডের ‘মিস্টার পারফেকশনিস্ট’কে ব্যাখ্যা পর্যন্ত দিলেন বর্ষীয়ান গীতিকার। সম্প্রতি এক আলোচনাসভায় উপস্থিত ছিলেন দুই তারকা। সেখানেই বয়স নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়।

Advertisement

জাভেদকে দেখে আমির এই অনুষ্ঠানে বলেছিলেন, “আপনার কথা শুনতে আমার খুব ভাল লাগে। তাই ইউটিউবে প্রায়ই আপনার কথা শুনি, তার পরে আপনাকে ফোনও করি। তবে আমার একটা প্রশ্ন আছে। আপনি দীর্ঘ দিন ধরে কাজ করছেন এই জগতে। বিভিন্ন প্রজন্মের মানুষের সঙ্গে আপনি কাজ করেছেন।”

এমন প্রশংসা করতে করতেই আমির বলেন, “নিজের প্রজন্মের মানুষের সঙ্গে কাজ করার পাশাপাশি এই প্রজন্মের মানুষের সঙ্গেও আপনি কাজ করছেন। এমনকি আশির ঘরে এসেও আপনি কুড়ির ঘরের ছেলেমেয়েদের সঙ্গে কাজ করে চলেছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে আপনি কী ভাবে প্রাসঙ্গিক থাকছেন?” এই শুনেই জাভেদ বলে ওঠেন, “প্রথমত, আমার আশির ঘরে বয়স বোলো না। আমার বয়স সবে আশি হয়েছে। আশির ঘরে বললে মনে হয় যেন আরও বেশি বয়স। এতে আমার বয়সের উপর নেতিবাচক প্রভাব পড়বে। আশির ঘরে বললে ৮৭ বছরও বুঝতে পারে অনেকে।”

হাসতে হাসতেই এই কথোপকথন হয় আমির ও জাভেদের মধ্যে। গীতিকার যে তাঁর বয়স নিয়ে যথেষ্ট সচেতন, তা বোঝাই যায়। জাভেদের বক্তব্যের পরে আমির বলেন, “আমি ক্ষমাপ্রার্থী।” তবে দুই তারকার এই কথোপকথনে হেসে ওঠেন দর্শক।

Advertisement
আরও পড়ুন