Aamir Khan Marriage

৭০ কোটির বাড়িতে আমির-গৌরীর বিয়ে, ১৫০ অতিথি! কারা কারা আসছেন? মেনুতে কী কী থাকছে?

একেবারে ঘরোয়া আয়োজন আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়েতে। উপস্থিত থাকবেন প্রায় ১৫০ জন অতিথি। থাকছেন ইন্ডাস্ট্রির আমির-ঘনিষ্ঠ প্রযোজক ও পরিচালকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৫:৪৭
(বাঁ দিকে) গৌরী স্প্র্যাট , (ডান দিকে) আমির  খান।

(বাঁ দিকে) গৌরী স্প্র্যাট , (ডান দিকে) আমির খান। ছবি: সংগৃহীত।

রবিবার, ৫ জুলাই আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে। ছিমছাম বিয়ের আসর বসছে মুম্বইয়ের বান্দ্রা এলাকায়, অভিনেতার সমুদ্রমুখী বাড়িতে। ৭০ কোটির বা়ড়িতে এখন সাজোসাজো রব। গৌরী ও আমির দু’জনেই সাধারণ ভাবে থাকতে ভালবাসেন। তাই তাঁদের বিয়েও হবে ছিমছাম ভাবে। একেবারে ঘরোয়া আয়োজন। তাও উপস্থিত থাকবেন প্রায় ১৫০ জন অতিথি। থাকছেন ইন্ডাস্ট্রির বেশ কিছু আমির-ঘনিষ্ঠ প্রযোজক ও পরিচালক।

Advertisement

মুম্বইয়ে এখন ভরা বর্ষা। একটানা বৃষ্টিতে জলমগ্ন গোটা মুম্বই। এর মাঝেই আমিরের বাড়ি আলো দিয়ে সাজানো হচ্ছে। নীচে বাঁধা হয়েছে প্যান্ডেল। তৃতীয় বার বিয়ে করছেন আমির। তবে অভিনেতার বিয়েতে হাজির থাকবেন তাঁর দুই পক্ষের ছেলেমেয়েরা। উপস্থিত থাকবেন গৌরীর আগের পক্ষের ছেলে। বন্ধুদের জন্য নিজেদের পছন্দের সব খাবার তৈরি করাচ্ছেন তারকাজুটি। গোটাটা হচ্ছে আমির ও গৌরীর তদারকিতে।

খবর, অভিনেতার বিয়েতে উপস্থিত থাকবেন তাঁর দীর্ঘদিনের বন্ধু আশুতোষ গোয়ারীকর। থাকবেন প্রযোজক রাজকুমার সন্তোষী। এ ছাড়াও পরিবারের ঘনিষ্ঠজনেরা তো উপস্থিত থাকবেনই। তবে অভিনেতার দুই প্রাক্তন স্ত্রী, রিনা দত্ত ও কিরণ রাও থাকবেন কি না, সেই বিষয়ে কিছু জানা যায় নি।

১৯৮৬ সালে রিনার সঙ্গে বিয়ে হয় আমিরের। ২০০২ সালে তাঁদের বিচ্ছেদ ঘোষণা করেন। তারকার ভক্তদের চমকে দেয় এই খবর। প্রায় ১৬ বছরের বিবাহিত জীবন শেষ হলেও, দু’জনেই পরবর্তী সময়ে সন্তানদের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন। এখনও পরিবারের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যায়। ২০০৫ সালের ডিসেম্বর মাসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে আমির বিয়ে করেছিলেন কিরণকে। একসময়ে তাঁরা বিভিন্ন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে একসঙ্গে উপস্থিত হতেন। একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাঁদের সম্পর্ককে বলিউডের অন্যতম সৃজনশীল জুটি হিসাবে দেখা হত। তবে সেই সম্পর্কেও দাঁড়ি টানেন অভিনেতা। এ বার আমির নিজের জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন।

Advertisement
আরও পড়ুন