Viral Video

ব্যাঘ্রশাবককে দেখে হাত বুলিয়ে আদর! হিংস্র প্রাণী ‘আত্মসম্মান রক্ষা’র চেষ্টা করতেই ভুল বুঝতে পারলেন তরুণ, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ একটি ‘পেটিং জু’ (যেখানে দর্শক প্রাণীদের স্পর্শ করতে বা আদর করতে পারেন)-র খাঁচায় ঢুকেছেন। একটি বাঘের ছানার খাঁচায় যান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১৬:২১
Video shows a young man trying to adore a tiger cub, then something strange happens

ছবি: এক্স থেকে নেওয়া।

ব্যাঘ্রশাবকের আদুরে রূপ নিশ্চয়ই অনেকেই দেখেছেন। হিংস্র হিসাবে পরিচিত হলেও শৈশবে বাঘের ছানাদের এমন মায়াবী এবং সুন্দর দেখায় যে অনেকেরই তাদের আদর করতে মন চায়। সুযোগ পেলে করেনও। আর সেখানেই ভুল করে বসেন কেউ কেউ। সমাজমাধ্যমে সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাঘের ছানাকে আদর করতে গিয়ে অল্পের জন্য কামড় খেতে খেতে বেঁচেছেন এক তরুণ। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ একটি ‘পেটিং জু (যেখানে দর্শক প্রাণীদের স্পর্শ করতে বা আদর করতে পারেন)’-র খাঁচায় ঢুকেছেন। একটি বাঘের ছানার খাঁচায় যান তিনি। ছানাটির আদুরে রূপ দেখে তরুণ সাধারণ বিড়ালের মতোই তার ঘাড়ে এবং শরীরে হাত বুলিয়ে আদর করতে থাকেন। কিন্তু বাঘ তো আর পোষ মানার মতো সাধারণ প্রাণী নয়। ফলে স্বভাবগত ভাবেই বাঘের ছানার প্রতিক্রিয়া ছিল হিংস্র এবং আক্রমণাত্মক। গর্জন করতে করতে তরুণের হাতে কামড়ে দেওয়ার চেষ্টা করে সে। চমকে গিয়ে ওই তরুণ বাঘের ছানার মাথায় একটি চড় মেরে বসেন। এর পর সে সেখান থেকে পালিয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আজহার’স ওয়াইল্ড এম্পায়ার’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘বাঘ তো বাঘই হয়। ওই তরুণ আর কখনওই কোনও বাঘের ছানাকে স্পর্শ করার সাহস করবেন না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘তরুণের উচিত হয়নি প্রাণীটিকে উত্ত্যক্ত করতে যাওয়া। মাথায় চড় মারা তো আরও অন্যায় হয়েছে।’’

Advertisement
আরও পড়ুন