Rajpal Yadav Controversy

রাজপাল যাদবের ‘চেক বাউন্স’ মামলার শুনানি স্থগিত রইল, কী বললেন অভিনেতার আইনজীবী?

বিস্তর জলঘোলা হচ্ছে। অভিনেতার আইনজীবী ভাস্কর উপাধ্যায় জানিয়েছেন, তাঁর মক্কেল ইতিমধ্যেই আড়াই কোটি টাকা শোধ করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৪৭
রাজপালের ‘চেক বাউন্স’ মামলার জট কাটবে কবে?

রাজপালের ‘চেক বাউন্স’ মামলার জট কাটবে কবে? ছবি: সংগৃহীত।

বিতর্কে রাজপাল যাদব। চলতি চেক বাউন্স মামলায় রাজপালের জামিনের আর্জির শুনানি ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখল দিল্লি হাই কোর্ট। অভিনেতার আইনজীবী ভাস্কর উপাধ্যায় জানিয়েছেন, তাঁর মক্কেল ইতিমধ্যেই আড়াই কোটি টাকা শোধ করেছেন। প্রয়োজনে রাজপাল আরও টাকা শোধ করতে প্রস্তুত।

Advertisement

রাজপালের আইনজীবী বলেন, “বিরোধীপক্ষ এখনও জামিনের আবেদনের জবাব দেয়নি বলে শুনানি স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে কী ভাবে বাকি অর্থ শোধ দেবেন অভিনেতা, সেই পরিকল্পনার স্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়েছে আদালত। ১৬ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি হওয়ার কথা।”

তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পরে রাজপালের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বলিপাড়ার অনেক তারকা। প্রথম দিকেই এগিয়ে এসেছিলেন অভিনেতা সোনু সুদ। তার পরে একে একে বরুণ ধবন থেকে জ্যাকি শ্রফ অনেকেই তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই প্রথম নয়। এর আগেও সংশোধনাগারে থেকেছেন রাজপাল। ২০১৮ সালে ‘অতা পতা লাপতা’ ছবি তৈরি করার জন্য ৫ কোটি টাকা ঋণ নিয়ে ফেরত দিতে পারেননি তিনি। সেই সময়েও ৩ মাস সংশোধনাগারে ছিলেন তিনি। পরে এক সাক্ষাৎকারে রাজপাল জানিয়েছিলেন, তিনি সেই তিন মাস নানা শিক্ষণীয় কাজ করেছিলেন। অন্য বন্দিরা তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। টানা তিন মাসে তাঁর বিরুদ্ধে নতুন কোনও অভিযোগও ছিল না। তাই সংশোধনাগার থেকে বেরোনোর সময়ে সবাই তাঁর প্রশংসা করেছিলেন।

Advertisement
আরও পড়ুন