Rajashri Deshpande health update

স্তন ক্যানসারের যন্ত্রণা! কান্নায় ভেঙে পড়েছিলেন, হাসপাতাল থেকে কোন অভিজ্ঞতা ভাগ করলেন রাজশ্রী?

স্মৃতি রোমন্থন করে জানালেন, ক্যানসারের খবর প্রথম বার শুনে তাঁর কী অবস্থা হয়েছিল। হাসপাতাল থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়ে এক দীর্ঘ বিবৃতি দিয়েছেন রাজশ্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২০:০২
Actress Rajashri Deshpande shared her health update

কান্নায় ভেঙে পড়েন রাজশ্রী। ছবি: সংগৃহীত।

জনপ্রিয় অভিনেত্রী রাজশ্রী দেশপাণ্ডে স্তন ক্যানসারে আক্রান্ত। অভিনেত্রী নিজেই অসুস্থতার কথা প্রকাশ্যে এনেছিলেন। জানিয়েছিলেন, ক্যানসারের অস্ত্রোপচারও ভাল ভাবেই হয়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, “শীঘ্রই হাসপাতাল থেকে বাড়ি ফিরব।” অসুস্থতার কথা জানতে পেরে ভেঙে পড়েছিলেন রাজশ্রী। সে কথাই জানালেন সম্প্রতি।

Advertisement

স্মৃতি রোমন্থন করে জানালেন, ক্যানসারের খবর প্রথম বার শুনে তাঁর কী অবস্থা হয়েছিল। হাসপাতাল থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়ে এক দীর্ঘ বিবৃতি দিয়েছেন রাজশ্রী। ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি। সেই ছবি ভাগ করে নিয়ে তিনি লেখেন, “মনে আছে, স্তন ক্যানসারের কথা যখন জানতে পারি, তখন আমি একা। একাই হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়ি। আমি শক্ত থাকতে পারিনি।”

এখনও মানুষ নাকি রাজশ্রীকে প্রশ্ন করেন, “তুমি এত সুস্থ সবল, তা-ও কেন তোমার এমন হল?” এই প্রশ্নের উত্তর নেই রাজশ্রীর কাছে। তাঁর কথায়, “আসলে এই যন্ত্রণা শুধু শারীরিক নয়। মানসিক। আবেগেরও যন্ত্রণা রয়েছে। এই যন্ত্রণা সহ্য করা যায় না। প্রায়ই এই যন্ত্রণার জন্য একাই কান্নায় ভেঙে পড়়েছি। কখনও আবার বন্ধুদর সঙ্গে থাকাকালীনও কেঁদে ফেলেছি। এই বন্ধুরাই আমার পাশে পদে পদে থেকেছে।”

প্রতিদিন ঘুম থেকে উঠে রাজশ্রী ভাবতেন, আজ আর হাল ছাড়া যাবে না। টিকে থাকার জন্য যেটুকু শক্তির প্রয়োজন সেটুকু যেন থাকে, এই প্রার্থনা করতেন অভিনেত্রী।

উল্লেখ্য, ‘সেক্রেড গেম্‌স’, ‘ব্ল্যাক ওয়ারেন্ট’-এর মতো সিরিজ়ে অভিনয় করেছেন তিনি। রাজশ্রী দীর্ঘ দিন ধরেই সমান্তরাল ছবিতে কাজ করছেন। যদিও ‘সেক্রেড গেম্‌স’ সিরিজ়ে নওয়াজ়উদ্দীন সিদ্দীকীর সঙ্গে তাঁর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে বিপুল আলোচনা হয়।

Advertisement
আরও পড়ুন