Chirodini Tumi Je Amar

‘ভেবেছিলাম আবার কলটাইম আসবে’, হঠাৎই শেষ ‘মীরা’র যাত্রা, অভিমানী তন্বী কী বললেন?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি যখন শুরু হয়, তখন মূলত দেখানো হয়েছিল আর্য সিংহ রায়, কিঙ্কর এবং মীরার চরিত্রকেই। সঙ্গে অবশ্যই ছিল অপর্ণা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৮
চুক্তিতে থেকেও যে এ ভাবে চরিত্র শেষ হয়ে যাবে ভাবেননি তন্বী।

চুক্তিতে থেকেও যে এ ভাবে চরিত্র শেষ হয়ে যাবে ভাবেননি তন্বী। ছবি: সংগৃহীত।

অপেক্ষা করছিলেন এই হয়তো ‘কলটাইম’ পাবেন। কিন্তু তা হল না। আচমকাই বৃহস্পতিবার রাতে অভিনেত্রী তন্বী লাহা রায় জানতে পারলেন, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে মীরা চরিত্রটির প্রয়োজনীয়তা ফুরিয়েছে। আশা করেছিলেন আরও কিছু দিন পর্দায় দেখানো হবে এই চরিত্রটি। কিন্তু কেন এমন হল, এখনও বুঝতে পারছেন না। খুবই মনখারাপ তন্বীর।

Advertisement

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি যখন শুরু হয়, তখন মূলত দেখানো হয়েছিল আর্য সিংহ রায়, কিঙ্কর এবং মীরার চরিত্রকেই। সঙ্গে অবশ্যই ছিল অপর্ণা। তার পরে নিত্যনতুন চরিত্র যোগ হয়েছে গল্পে। তন্বী বলেন, “মীরা চরিত্র নেতিবাচক না ইতিবাচক, সেটাই পুরোপুরি বোঝানো হয়নি এখনও। এখনও মীরার গল্প জানাই যায়নি সে ভাবে। জানুয়ারি মাসে শেষ শুটিং করেছিলাম। অপেক্ষা করতে বলা হয়েছিল। ভেবেছিলাম তা হলে হয়তো আবার ‘কলটাইম’ আসবে। কিন্তু গতকালই জানতে পারলাম যে এই চরিত্রটির আর প্রয়োজন নেই।”

ধারাবাহিকে কোনও চরিত্রের জন্ম হওয়া এবং আচমকাই শেষ হয়ে যাওয়ার কাহিনি নতুন নয়। কিন্তু চুক্তিতে থাকার পরেও এমন হঠাৎ করে শেষ হয়ে যাবে মীরা চরিত্রটা, তা ভাবেননি তন্বী। তাই একটু মনখারাপ আর অনেকটা অভিমান জমা হয়েছে মনে। তবে অভিনেত্রী জানেন, শীঘ্রই নতুন কিছু আসবে। নতুন চরিত্রে, নতুন ধরনের কাজের অপেক্ষাতেই আছেন তন্বী। তবে মীরা চরিত্র শেষ হওয়ার খবরে শুধু অভিনেত্রীর নয়, মনখারাপ তাঁর অনুরাগীদেরও।

Advertisement
আরও পড়ুন