Tonni Laha Roy

উন্মুক্ত বক্ষ বিভাজিকা, কোমরের অংশ! বিকিনি পরা নিয়ে নীতিপুলিশি, কী জবাব দিলেন অভিনেত্রী তন্বী?

লাল বিকিনিতে অভিনেত্রী তন্বী লাহা রায়। ছবি পোস্ট করতেই চারিদিকে নেতিবাচক মন্তব্যের ভিড়। জবাবে কী লিখলেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৩:৩৮
Actress Tonni Laha Roy opens up against Body Shaming and judgmental mentality of netizens

লাল বিকিনিতে অভিনেত্রী তন্বী লাহা রায়। ছবি: সংগৃহীত।

দিন কয়েক আগেই অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিকিনি পরিহিত চাবুক-চেহারার ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমের পাতায়। কারও দেখে ভাল লেগেছিল। আবার অনেকেই বিকিনি পরা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শুধু মিমি নন, খোলামেলা পোশাক পরা নিয়ে অনেক সময়ই নেতিবাচক মন্তব্যের শিকার হতে হয় নায়িকাদের। সেই তালিকায় মিশমি দাস থেকে তন্বী লাহা রায়— অনেকেরই নাম রয়েছে। এক বার গোয়ার সৈকতে মিশমির বিকিনি পরা ছবি নিয়ে খুবই বিতর্ক হয়েছিল। অত্যন্ত রোগা বলে রীতিমতো আক্রমণ করা হয় তাঁকে।

Advertisement

সম্প্রতি লাল বিকিনিতে নিজের একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী তন্বী লাহা রায়। সেই ছবি দেখেও এক জন লিখেছেন, “উন্মুক্ত বক্ষ বিভাজিকা। পেট দেখা যাচ্ছে কেন এমন পোশাক পরেন?”

জন্মদিন উপলক্ষে বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। সেখান থেকে নানা রকমের ছবি ভাগ করছেন সমাজমাধ্যমের পাতায়। কিন্তু অভিনেত্রীর খোলামেলা পোশাকের ছবি নিয়েও হয়েছে বিপুল আলোচনা। অনেক সময়ই দর্শকের মন্তব্য এড়িয়ে যান অভিনেত্রীরা। কিন্তু তন্বী চুপ থাকলেন না। উগরে দিলেন জমে থাকা বিরক্তি।

এই মুহূর্তে তাঁকে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে দেখছেন দর্শক। বেশ কিছু ধারাবাহিকে আদ্যোপান্ত নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। নিজের পোশাক নিয়ে সমালোচনার মুখে তন্বী লিখলেন, “আমি এখন যে দেশে আছি, সেখানে বিকিনি পরা খুব স্বাভাবিক ব্যাপার। মোটা, রোগা নির্বিশেষে তাঁরা এই পোশাক পরেন। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যেখানে বাস সেখানে প্রতিনিয়ত বিকিনি, মনোকিনি পরা নিয়ে হেনস্থা হতে হয়। কিন্তু আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। এই ভাবনা থেকেই এই পোশাকে নিজেকে সাজিয়েছি আমি।” নেতিবাচক মন্তব্যে কান না দিয়ে নিজের মতো করে বাঁচার পাঠই দিলেন তন্বী।

Advertisement
আরও পড়ুন