Aishwarya Rai

অভিষেকের সঙ্গে ১৭ বছরের দাম্পত্যজীবন! কিন্তু, কেমন মনের মানুষ চেয়েছিলেন ঐশ্বর্যা?

ঐশ্বর্যা প্রাক্তন বিশ্বসুন্দরী। তাঁর প্রেমে পড়েছেন একাধিক খ্যাতনামী পুরুষ। কিন্তু ঐশ্বর্যার চোখে তাঁর প্রিয়তম পুরুষ ঠিক কেমন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ২১:৫৮
ঐশ্বর্যার প্রিয়তম পুরুষ আসলে কেমন?

ঐশ্বর্যার প্রিয়তম পুরুষ আসলে কেমন? ছবি: সংগৃহীত।

ঐশ্বর্যা রাই বচ্চন। প্রাক্তন বিশ্বসুন্দরী। বলিউডের একসময়ের প্রথম সারির অভিনেত্রী। নামের সঙ্গে ‘বচ্চন’ পদবি জুড়ে যাওয়ার আগেও প্রেম এসেছিল তাঁর জীবনে। কখনও সলমন খান, আবার কখনও বিবেক ওবেরয়ের সঙ্গে তাঁর প্রেমের কাহিনি উঠে এসেছে শিরোনামে। তবে অভিষেকের বিয়ে হওয়ার আগে এক বার জানিয়েছিলেন, কেমন পুরুষকে স্বামী হিসেবে পেতে চান তিনি।

Advertisement

ঐশ্বর্য জানিয়েছিলেন, প্রথম সাক্ষাতেই প্রেমে পড়ায় বিশ্বাসী নন তিনি। অভিনেত্রী বলেছিলেন, “সম্পর্কে আসাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্পর্কে আসার আগে একটা মানুষকে ভাল ভাবে চিনে নেওয়া দরকার। আমি এমন মানুষ নই, যে প্রথম সাক্ষাতেই একজনের প্রেমে পড়ে যাব। ওটা আমার দ্বারা হবে না।” পাশাপাশি ঐশ্বর্যা জানান, তাঁর মনের মানুষ, তাঁর প্রিয়তম পুরুষটিকে এমন হতে হবে যে, তাঁরা চিরকাল একে অন্যের প্রেমে হাবুডুবু খাবেন। ভালবাসায় ঘাটতি তিনি মেনে নেবেন না।

অভিষেকের সঙ্গেও প্রথমে কাজ করতে করতে সখ্য গড়ে ওঠে তাঁর। এর পরেই পর্দার প্রেমের জল গড়ায় বাস্তবে। ঐশ্বর্যা সেই সময় বলেন, ‘‘তাঁর প্রিয়তম পুরুষটিকে মনেপ্রাণে প্রেমিক হতে হবে। কারণ, আমি খুব রোমান্টিক। সেই কারণে, উল্টো দিকের মানুষটার কাছে ভালবাসার গুরুত্ব থাকতে হবে। লোকের সঙ্গে আলগা মেলামেশা নয়, সম্পর্কের গুরুত্ব রয়েছে আমার কাছে। আমি পারিবারিক মর্যাদার কথাও মাথায় রাখি। কারণ, এই সময়ে দাঁড়িয়ে এগুলো বিরল।’’

ঐশ্বর্যা ও অভিষেকের ১৭ বছরের দাম্পত্যজীবন। তাঁদের বিবাহিতজীবন নিয়ে নানা কাটাছেঁড়া হয়েছে, বিবাহবিচ্ছেদের গুঞ্জনও শোনা গিয়েছে একাধিক বার। তবু কখনও কোনও বিতর্কে মন্তব্য করেননি ঐশ্বর্যা।

Advertisement
আরও পড়ুন