Akshay Kumar Car Accident

পথ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কল, কেমন আছেন তারকাদম্পতি?

রাত ৯টা নাগাদ জুহু এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়ে অক্ষয়ের গাড়ি। মাঝরাস্তায় উল্টে যায় সেটি। এই ঘটনায় আহত অন্তত দু’জন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০০:৫৮
দুর্ঘটনার কবলে অক্ষয় কুমারের গাড়ি।

দুর্ঘটনার কবলে অক্ষয় কুমারের গাড়ি। ফাইল চিত্র।

মুম্বই বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্না। রাত ৯টা নাগাদ জুহু এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে অক্ষয়ের গাড়ির কনভয়। মাঝরাস্তায় উল্টে যায় একটি গাড়ি। এই ঘটনায় আহত অন্তত দু’জন।

Advertisement

সূত্রের খবর, যে গাড়িটি দুমড়েমুচড়ে গিয়েছে সেটিতে অক্ষয় কিংবা টুইঙ্কলের কেউই ছিলেন না। এখনও পর্যন্ত খবর, অভিনেতার এসইউভি-টি ছিল তাঁকে নিয়ে যাওয়ার কনভয়। বড় গাড়ির সঙ্গে একটি অটোরিক্সার মুখোমুখি ধাক্কা লাগায় দুমড়েমুচড়ে যায় অটোটি।

দুর্ঘটনার ফলে একটি বড় গাড়ি উল্টে যায়। ঘটনায় অটোচালক ও গাড়ির চালক দু’জনেই নাকি গুরুতর আহত। তাঁদের ইতিমধ্যেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন