Akshay Kumar Daughter

অনলাইন গেমের ‘ফাঁদ’! অক্ষয়ের নাবালিকা মেয়েকে কুপ্রস্তাব, কী পদক্ষেপ করল মুম্বই পুলিশ?

অনলাইনে গেম খেলার মাধ্যমে অক্ষয়ের মেয়ে নিতারার সঙ্গে এক ব্যক্তির আলাপ হয়। তার পর কী এমন ঘটে যে, সাইবার সেলের দ্বারস্থ হতে হয় অক্ষয়কে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৩:৫৮
অক্ষয় কুমারের মেয়ে হেনস্থার শিকার।

অক্ষয় কুমারের মেয়ে হেনস্থার শিকার। ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যমে হেনস্থার শিকার অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্নার মেয়ে নিতারা ভাটিয়া। ১৩ বছরের মেয়ে নিতারাকে নগ্ন ছবি পাঠানোর প্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। অনলাইন গেম খেলছিল নিতারা। সেই সময়েই কুপ্রস্তাব আসে তার কাছে। সঙ্গে সঙ্গে মা-বাবাকে সেটা জানায় সে। মেয়ের সাহসের বাহবা দেন অক্ষয়। মহারাষ্ট্রের সাইবার সেলের দ্বারস্থ হন তিনি। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার এক জন।

Advertisement

সম্প্রতি মহারাষ্ট্রের রাজ্য পুলিশের সদর দফতরে ‘সাইবার সচেতনতা মাস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয়। সেখানেই সাইবার অপরাধের বিষয়ে সকলকে সচেতন করতে গিয়ে বলিউডের ‘খিলাড়ি’ নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কথা জানান। অভিনেতা বলেন, “ঘটনাটা ২০২৫ সালের। নিতারা ভিডিয়ো গেম খেলছিল। ওই গেমের সূত্রেই এক জনের সঙ্গে ওর আলাপ হয় সমাজমাধ্যমে। ওই ব্যক্তি আচমকাই নিতারার লিঙ্গ পরিচয় জানতে চান। আমার মেয়ে নিজেকে ‘মহিলা’ বলে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যক্তির আচরণ বদলে যায়! কিছু ক্ষণ বাদেই আমার মেয়ের নগ্ন ছবি চেয়ে বসেন ওই ব্যক্তি। কিন্তু, আমার মেয়ে বুদ্ধি খাটিয়ে তখনই গেম খেলা বন্ধ করে মায়ের কাছে ছুটে আসে। গোটা ঘটনাটা জানায়। এই ভাবেই তো অপরাধ প্রবণতা বাড়ে। সাইবার ক্রাইম শুরু হয়।”

ওই অনুষ্ঠানে মহারাষ্ট্র পুলিশের সাইবার বিভাগের উচ্চপদস্থ আধিকারিক যশস্বী যাদবও এই ঘটনা শুনে প্রশংসা করেন অক্ষয়-কন্যা নিতারার সাহসিকতার। তিনি বলেন, ‘‘মেয়েটি অত্যন্ত সাহসী যে, বাবা-মাকে গোটা বিষয়টা বলতে পেরেছে। তার ফলে আমরাও জানতে পেরেছি ও উপযুক্ত পদক্ষেপ করতে পেরেছি।’’

Advertisement
আরও পড়ুন