Oscars 2025

অস্কারের পুরস্কার প্রদান থেকে সরে দাঁড়ালেন হ্যারিসন ফোর্ড, কী হয়েছে বর্ষীয়ান অভিনেতার?

এ বারের অস্কারে লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে হিন্দি ভাষার ছবি ‘অনুজা’। ছবিটির অন্যতম প্রযোজক গুণীত মঙ্গা এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৫:৩১
image of actor Harrison Ford

অভিনেতা হ্যারিসন ফোর্ড। ছবি: সংগৃহীত।

রাত পোহালেই ৯৭তম অস্কারের মূল পর্বের অনুষ্ঠান। এ বারে অস্কার মঞ্চে একাধিক চর্চিত তারকা পুরস্কার ঘোষণা করবেন। সেই তালিকায় নাম ছিল বর্ষীয়ান আমেরিকান অভিনেতা হ্যারিসন ফোর্ডের। কিন্তু জানা গিয়েছে, অভিনেতা এ বার অস্কারের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না।

Advertisement

হ্যারিসনের মুখপাত্র জানিয়েছেন, অভিনেতা সম্প্রতি ‘শিঙ্গল্‌স’ রোগে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রিপোর্ট হাতে আসার পর জানা যায়, হ্যারিসন এই রোগে আক্রান্ত হয়েছেন। ‘শিঙ্গল্‌স’ এক ধরনের ভাইরাল সংক্রমণ। রোগে আক্রান্ত হলে শরীরে র‌্যাশ দেখা দেয়। দেহে ব্যথা শুরু হয়।

এ বারের অস্কার মঞ্চে পুরস্কার প্রদান করবেন গ্যাল গ্যাডো, জো সালদানা, স্যামুয়েল এল জ্যাকসন, রবার্ট ডাউনি জুনিয়র, ডেভ বাতিস্তা প্রমুখ। সেখানে ৮২ বছর বয়সি হ্যারিসনেরও নাম ছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠান থেকে সরে দাঁড়িয়েছেন অভিনেতা।

এ বারের অস্কারে লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে মনোনীত হয়েছে হিন্দি ভাষার ছবি ‘অনুজা’। ছবিটির অন্যতম প্রযোজক গুণীত মঙ্গা এবং প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। সোমবার ভারতীয় সময় ভোর সাড়ে ৫টা থেকে শুরু হবে অস্কার অনুষ্ঠান।

Advertisement
আরও পড়ুন