Bollywood Gossip

সত্যি কি বিয়ের পিঁড়িতে তেজস্বী-কর্ণ? জল্পনা ছড়িয়ে পড়তেই মুখ খুললেন অভিনেত্রী

কৃতিকার বিয়ের পরে প্রেমিকা তেজস্বী প্রকাশের সঙ্গে বিয়ের পরিকল্পনা সেরে ফেলেছেন কর্ণ, কিছু দিন আগে এই খবরই শোনা গিয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৩:৫৪
কবে বিয়ে করবেন তেজস্বী এবং কর্ণ?

কবে বিয়ে করবেন তেজস্বী এবং কর্ণ? ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই বিয়ে সেরেছেন অভিনেত্রী কৃতিকা কামরা। তার পরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর আলোচিত প্রাক্তন প্রেমিক কর্ণ কুন্দ্রা। যদিও প্রকাশ্যে কোনও দিন তাঁরা নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি। শোনা গিয়েছিল, কৃতিকার বিয়ের পরেই নাকি বর্তমান প্রেমিকা তেজস্বী প্রকাশের সঙ্গে বিয়ের পরিকল্পনা সেরে ফেলেছেন কর্ণ। বিয়ে প্রসঙ্গে কী বললেন অভিনেতার প্রেমিকা তেজস্বী?

Advertisement

তেজস্বী অবশ্য এই সব জল্পনাই উড়িয়ে দিয়েছেন। এখনই যে বিয়ের কোনও পরিকল্পনা করছেন না তাঁরা, তা স্পষ্ট জানান তেজস্বী। তিনি বলেন, “আপনারা কোথা থেকে জানতে পারেন এই সব কথা? আমাদের এখন বিয়ের কোনও পরিকল্পনা করার সময়ই নেই। দু’জনেরই কাজের ব্যস্ততা রয়েছে। তাই এই মুহূর্তে আমরা নিজেদের কেরিয়ার গোছাতে চাই। বিয়ে নিয়ে ভাবছি না।”

যদিও ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, যুগলে নাকি গোপনেই বিয়ে সেরে ফেলেছেন। কিছু দিন আগে এই খবরই ছড়িয়েছে সর্বত্র। একের পর এক শুভেচ্ছাবার্তায় ভরেছে সমাজমাধ্যম। কেউ লিখেছেন, “জীবনের নতুন অধ্যায় শুরু করলেন আপনারা। অনেক শুভেচ্ছা।” আবার কেউ লিখেছেন, “জীবনের বিশেষ মুহূর্তগুলো তখনই প্রকাশ্যে আনবেন, যখন আর কারও ক্ষতি করার মতো জায়গা থাকবে না। খুব ভাল থাকবেন আপনারা।” অনুরাগীদের নানা ধরনের বার্তার পরেই মুখ খুলতে বাধ্য হন তেজস্বী।

Advertisement
আরও পড়ুন