Ammy Virk

‘খাটের তলায় লুকিয়ে আছি’! দুবাইয়ে আটকে ছয় বছরের মেয়ে, ভারতে বসে কী লিখলেন বাবা এমী?

দুশ্চিন্তায় রয়েছেন, দু’চোখের পাতা এক করতে পারছেন না এমী। উত্তপ্ত দুবাইয়ে আটকে পড়েছেন তাঁর মেয়ে ও স্ত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১৬:৪৭
এমী ভির্ক।

এমী ভির্ক। ছবি: সংগৃহীত।

আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। পশ্চিম এশিয়ার মার্কিন সেনাঘাঁটিতেও ইরান প্রত্যাঘাত করছে বলে খবর। দোহা, কাতার-সহ একাধিক দেশের আকাশে ড্রোন হামলা চলছে। এমন অবস্থায় দুবাইয়ে আটকে রয়েছেন বহু ভারতীয় শিল্পী ও তাঁদের পরিবার। এমন উত্তপ্ত পরিস্থিতিতে দুবাইয়ে আটকে খ্যাতনামী পঞ্জাবি গায়ক এমী ভির্কের স্ত্রী ও ছয় বছরের মেয়ে।

Advertisement

দুশ্চিন্তায় রয়েছেন, দু’চোখের পাতা এক করতে পারছেন না এমী। গায়ক লেখেন, ‘‘আমার ছয় বছরের মেয়ে বলছে, ‘বাবা আমি খাটের তলায় লুকিয়ে আছি। তুমি ভয় পেয়ো না। আমি খুব শক্ত মনের মানুষ।’ কেউ নিজের সন্তানের থেকে এমন কথা শুনতে চায় না! লোকের সামনে আমরা যতই নিজেদের কঠিন দেখাই না কেন, আদতে আমরাও তো পরিবার নিয়ে থাকা মানুষ।’’ পাশাপাশি এমী জানান, তাঁর মতো আরও অনেক পরিবারই উদ্বেগে উৎকণ্ঠায় রয়েছে। যদিও তিনি দুবাই সরকারের প্রশংসা করে বলেন, ‘‘আমি ধন্যবাদ জানাব দুবাই সরকারের সেই সমস্ত প্রতিনিধিদের, যাঁরা সে দেশের মানুষদের নিরাপদে রাখার জন্য দিবারাত্র খাটছেন।’’

Advertisement
আরও পড়ুন